ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

‘কালো মানিক’ গ্রহণ করেননি খালেদা জিয়া

খালেদা জিয়াকে উপহার দিতে আনা সোহাগ মৃধার ‘কালো মানিক’কে গ্রহণ করেননি খালেদা জিয়া। এলাকায় ফিরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোরবানি করার নির্দেশ দিয়েছেন তিনি। এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে কালামানিককে নিয়ে বিএনপির চেয়ারপার্সনের গুলশান বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এ সময় ডা. জাহিদ একথা জানান।

তিনি বলেন, গরুর মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জিয়া ও তারেক রহমান। সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য ঈদ উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে কালো মানিক নিয়ে ঢাকা আসেন কৃষক সোহাগ মৃধা।

২০১৮ সালের শেষ দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের চৈতা বাজার থেকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভী কিনেছিলেন সোহাগ। সেই গাভীর বাছুরই আজকের এই কালো মানিক। ছয় বছরের যত্ন আর কঠোর পরিশ্রমে আজ মানিক এক বিশাল ষাঁড়ে পরিণত হয়েছে। পশুটির ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

সুত্র: যমুনা টেলিভিশন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

‘কালো মানিক’ গ্রহণ করেননি খালেদা জিয়া

আপডেট সময় : ০১:১৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫