ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুক স্ট্যাটাসের পর যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি সরকারের মূল লক্ষ্য এখন ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা- লোহাগাড়ায় অর্থমন্ত্রী হোয়ানকের সন্ত্রাসী মিন্টু গ্রেফতার : অস্ত্র, গোলাবারুদ,অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো ‘আমরা থামছি না’— ফাইনালের আগে হুঙ্কার আর্জেন্টিনার চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী বিশ্বকাপজয়ীদের প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি চন্দ্রিমায় আবু বক্কর মার্কেট দখলচেষ্টার মামলায় নুরুল ইসলাম ও আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সপ্তম শ্রেণির ছাত্র অপহরণ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার

কারো নাম ধরেননি নাসীর, প্রতিবাদের ভাষা প্রত্যেকের রাজনৈতিক অধিকার’- বললেন এনসিপির সুজা

কক্সবাজারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এনসিপি’র মূখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী’র দেওয়া বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের শহীদ দৌলত ময়দানে আয়োজিত সভায় তিনি বলেন, ‘সংস্কার কোন দলের পক্ষে-বিপক্ষে নয়, এটা রাষ্ট্রের পক্ষে। একজন মানুষ ভারতের শিলং থেকে এসে কক্সবাজারে দখল, লুটপাট করছে, তিনি সংস্কার বুঝে না।’

তাৎক্ষণিক এই বক্তব্য প্রচার পেলে জেলা জুড়ে শুরু হয় বিএনপির প্রতিবাদ, বিভিন্ন স্থানে রাজপথে নেমে আসে দলটির নেতাকর্মীরা।

তারা দাবী করেন, ‘স্থায়ী কমিটি’র সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ’কে উদ্দেশ্য করে তাঁর নিজ জেলায় এসে এমন ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দিয়ে এনসিপি নেতা নাসীর শিষ্টাচার ভঙ্গ করেছেন।’

তবে নাসীরের এই বক্তব্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এখনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও দলটির যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দাবী করেন, ‘ কারো নাম ধরেননি নাসীর। ‘

তিনি আরো বলেন, ‘ প্রতিবাদের ভাষা সবার রাজনৈতিক অধিকার, কক্সবাজার রাজনীতির উর্বর জায়গা এখানে সবাইকে সহনশীল হতে হবে।’

সৌদিআরবে ওমরা পালনরত জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এক ভিডিও বার্তায় বলেন, ‘ এনসিপি বেয়াদবের মতো রাজনৈতিক কালচার প্রতিষ্ঠার চেষ্টা করছে, প্রত্যেকটা জায়গায় আমরা জাতীয়তাবাদী দল যার প্রতিবাদ করবো।’

এদিকে সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই বক্তব্যের জেরে কক্সবাজার শহরে বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের দেওয়া বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না নাসীর’কে কক্সবাজার থেকে অবাঞ্চিত করার ঘোষণা দেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফেসবুক স্ট্যাটাসের পর যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের

কারো নাম ধরেননি নাসীর, প্রতিবাদের ভাষা প্রত্যেকের রাজনৈতিক অধিকার’- বললেন এনসিপির সুজা

আপডেট সময় : ০৮:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫