ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নতুন প্রজ্ঞাপনে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন যে পরিমাণ সম্মানি পাবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম আজ বিশ্ব জলাতঙ্ক দিবস নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন আটক

কাজের আশ্বাস দিয়ে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রামুর পানেরছড়া এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি মো. বাবু (নুরুল আবছারের ছেলে)। তিনি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে দিনমজুরির কাজের কথা বলে তিন রোহিঙ্গা যুবককে ক্যাম্প থেকে ডেকে নেয় একটি চক্র। পরে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে চোখ-মুখ বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় দুই যুবকের কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করা হয়।

তৃতীয় যুবকের মুক্তিপণের টাকা নিতে গেলে স্থানীয়রা জড়ো হলে অপহরণে জড়িত ৪–৫ জন পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মো. বাবুকে ধরে সন্ধ্যা ৮টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ তিন অপহৃত যুবককে উদ্ধার করে হেফাজতে নেয়।

অপহরণে জড়িত থাকার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে আরও দুজনের নাম উঠে আসে—এরশাদুল্লাহ ও জালাল।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃত রোহিঙ্গা যুবকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন আটক

আপডেট সময় : ০১:১৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬