ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

কলাতলীতে ঝটিকা মিছিল: ৩৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলে অংশ নেয়া ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। সনাক্ত হওয়া তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশের আরেকটি সূত্র বলছে রবিবার দিনব্যাপী চালানো পৃথক অভিযানে মিছিলে অংশ নেয়া কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক হানিফ, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল ও সমিতিপাড়ার আওয়ামীলীগ নেতা মোস্তাক কে আটক করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইলিয়াছ খান জানিয়েছেন, এ বিষয়ে ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। যেখানে অজ্ঞাত নামা আসামী রয়েছে একাধিক।

রোববার (৯ নভেম্বর) সকালে শহরের কলাতলী সড়কে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। মিছিল টি কলাতলী ডিভাইন ইকো রিসোর্টের গলি থেকে শুরু শুরু হয়। এতে অংশ নেয় ৩০ থেকে ৪০ জন।

এদিকে আটককৃতদের মিছিলে অংশ নেয়ার বিষয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানান মন্তব্য করছেন অনেকেই । একটি পক্ষের দাবী আটককৃতরা মিছিলে ছিলো না আবার আরেকটি পক্ষের দাবী আটককৃতদের নেতৃত্বেই হয়েছে মিছিলটি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা

কলাতলীতে ঝটিকা মিছিল: ৩৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩

আপডেট সময় : ০২:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫