ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ লোহাগাড়ায় মাদক সেবন করতে গিয়ে ধরা, সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড দুদকের মামলায় টেকনাফ ইউপির সাবেক মেম্বার আব্দুল্লাহ ও তার বাবা আবুল বশরের কারাদন্ড সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান  বিশ্ব মশা দিবস আজ ৩৫ বছর পর আজ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন

কক্সবাজার এসেছেন পিটার হাসসহ এনসিপির চার নেতা!

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ এনসিপির চার শীর্ষ নেতার কক্সবাজার আগমনের খবর রটে গেছে সারাদেশে। একটি জাতীয় গণমাধ্যমের ফেইসবুক পেইজ থেকে এমন খবর ছড়িয়ে পড়ার পর আমরা জানার চেষ্টা করি বিষয়টি নিয়ে।

এখন পর্যন্ত টিটিএন জানতে পারে এনসিপির চার শীর্ষ নেতা, তাসনীম জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসির উদ্দীন পাটোয়ারী কক্সবাজার এসেছেন। কক্সবাজার বিমানবন্দরে কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলা জানা যায়, তারা ঢাকা থেকে বেলা ১১টা ৩০ মিনিটের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার আসেন।

তবে ওই চার নেতাকে দেখা গেলেও তাদের সাথে পিটার হাস ছিলেন কিনা এই বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি।

খবর অনুযায়ী তারা বৈঠক করছেন কক্সবাজারের ইনানীর ‘সীপার্ল রিসোর্ট এন্ড স্পা’ নামের পাঁচ তারকা মানের হোটেলে। যেটি হোটেল রয়েল টিউলিপ নামে পরিচিত। হোটেল থেকেও এখনো নিশ্চিত হওয়া যায়নি তারা ঠিক কখন অভ্যর্থনা নিয়েছেন।

এ বিষয়ে জানতে এনসিপির শীর্ষ পর্যায়ের দুই জন নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হয় মুঠোফোনে। কিন্তু সাড়া পাওয়া যায়নি।

আপডেট:

এখন টিভিকে বিষয়টি নিয়ে জানিয়েছেন এনসিপিরি শীর্ষ নেতা নাসির উদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, “পিটার হাসের সাথে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা কক্সবাজারে ঘুরতে আসছিলাম”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

কক্সবাজার এসেছেন পিটার হাসসহ এনসিপির চার নেতা!

আপডেট সময় : ০২:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫