কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা জব্দ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানটির নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় একাধিক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, “কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “জনসাধারণের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও কার্যকর হবে।”
টিটিএন ডেস্ক: 























