ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ লোহাগাড়ায় মাদক সেবন করতে গিয়ে ধরা, সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড দুদকের মামলায় টেকনাফ ইউপির সাবেক মেম্বার আব্দুল্লাহ ও তার বাবা আবুল বশরের কারাদন্ড সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান 

কক্সবাজারে হোটেলে প্রবেশের পর বের হননি হাসনাত-সারজিসরা

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিনড্রাইভ লাগোয়া পাঁচ তারকা মানের ‘হোটেল সী পার্ল রিসোর্ট এন্ড স্পাতে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা। আজ মঙ্গলবার দুপুরে হোটেলটিতে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ  এবং তার স্ত্রী ও দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এছাড়াও সারজিসের সাথে তার স্ত্রীও রয়েছেন।

হোটেল থেকে এরপর তারা আর বের হননি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবচার দুপুর ১২ টা ৩২ মিনিটে তারা হোটেলে প্রবেশ করেন।

সেখানে প্রবেশের পর থেকে তাদের কাউকেই হোটেল থেকে বের হতে দেখা যায়নি। এমনকি তারা সামনে থাকা সৈকত অংশেও আসেননি।

রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে সরজমিনে দেখা যায় এনসিপি নেতাদের অবস্থানের কারণে সেই হোটেল এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে। র‍্যাব-১৫ এর একটি টহল টিম সেখানে অবস্থান করছে, এছাড়াও আছেন পুলিশ সদস্যরা।

তবে জেলা পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী  ঢাকা পোস্টকে বলেন, “তারা আমাদের জানিয়ে আসেননি, তাদেরকে প্রটোকল দেওয়া হয়নি। এটি কোনো সরকারি বা বিশেষ সফর নয়।।

এদিকে গুঞ্জন উঠে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তাদের সাথে বৈঠকের ঐ হোটেলে অবস্থান করছেন। কিন্তু পিটারের উপস্থিতির প্রমাণ সেখানে মেলেনি এবং হোটেলটির নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বর্তমানে সেখানে কোনো বিদেশী অতিথি নেই।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

কক্সবাজারে হোটেলে প্রবেশের পর বের হননি হাসনাত-সারজিসরা

আপডেট সময় : ১২:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫