ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ভাংচুরের ঘটনায় মামলা, গ্রেফতার -১

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে কক্সবাজার শহরের কলাতলী পর্যটন এলাকায় বিক্ষোভ চলাকালে ভাঙচুরের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

মামলাটি দায়ের করেন কলাতলীর পানসি রেস্তোরাঁর মালিক নুরুল আলম চৌধুরী। অভিযোগে বলা হয়েছে, সোমবার সকালে কক্সবাজার শহর থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল কলাতলীতে এসে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।

কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, কেএফসি, পিৎজা হাট, কাঁচা লংকা, পানসি ও মেরিন ফুড রেস্তোরাঁসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুরের সময় ভাঙা কাচ ছিটকে পড়ে কয়েকজন পর্যটক আহত হন বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

কক্সবাজারে ভাংচুরের ঘটনায় মামলা, গ্রেফতার -১

আপডেট সময় : ০৯:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫