ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

কক্সবাজারে বিচারকের খাস কামরা থেকে আইফোন-মানিব্যাগ চুরি

কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তার আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আদালত পরিচালনার সময় বিচারক নিয়মিত মোবাইল ফোন ও মানিব্যাগ খাস কামরায় রেখে যান। রোববারও তিনি একই নিয়মে ব্যাগটি সেখানে রাখেন। পরে অজ্ঞাত কেউ কামরার দরজা খুলে ভিতরে প্রবেশ করে দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪, অপরটি ভিভো–১২। দুটি মোবাইলের বাজারমূল্য আনুমানিক এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ আছে।

মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও বিচারকের সরকারি কাগজপত্রও চুরি গেছে।

বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বলেন, “আদালত চলাকালীন সময়ে বিচারক নিয়মিত তার মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একইভাবে রাখলেও অজ্ঞাত চোর সেগুলো নিয়ে যায়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।”

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন বলেন, “মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলা রুজু হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। চুরি হওয়া মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

কক্সবাজারে বিচারকের খাস কামরা থেকে আইফোন-মানিব্যাগ চুরি

আপডেট সময় : ০৯:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫