ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ ! মেইন লাইনে ত্রুটি: উখিয়া ও টেকনাফসহ বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ কক্সবাজারে এক বছর পর ফিরলো ফুটবল উন্মাদনা : উদ্বোধনী ম্যাচে সদরকে হারিয়ে জয় পেলো চকরিয়া ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

কক্সবাজারে পূজায় নিরাপত্তা দিবে র‍্যাবের ডগস্কোয়াড, থাকছে ড্রোন ও চিকিৎসা ক্যাম্প

কক্সবাজারে ৩১৮ টি মন্ডপে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে পুরো জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার বিশেষ নজরদারি চালাচ্ছে র‌্যাব সদস্যরা। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি এবং চিকিৎসা ক্যাম্প।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি পূজা মন্ডপ পরিদর্শনকালে র‌্যাব–১৫ এর উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত) স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তৌহিদুল মবিন খান সাংবাদিকদের জানান,’পূজার সময় কোনো ধরনের অরাজকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র‍্যাব বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও আশপাশ এলাকায় র‌্যাবের মোবাইল টহল, স্ট্রাইকিং ফোর্স এবং ডগ স্কোয়াড কাজ করছে।’

তিনি আরো বলেন, ‘জনসাধারণ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। পূজামণ্ডপের আশেপাশে ভিড় নিয়ন্ত্রণে তাদের সদস্যরা পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন।  পূণ্যার্থিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের পক্ষ থেকে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প খোলা হয়েছে, যেখানে প্রাথমিক চিকিৎসা ও জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।’

কক্সবাজার শহরসহ জেলার উখিয়া, টেকনাফ, রামু, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় শতাধিক পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড় থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজার সময় নারীদের হয়রানি, ভিড়ের মধ্যে ছিনতাই কিংবা কোনো প্রকার নাশকতার আশঙ্কা ঠেকাতে  আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পূজা চলাকালীন শেষ মুহূর্ত পর্যন্ত কক্সবাজার ও দায়িত্বপূর্ণ এলাকা বান্দরবানে বিশেষ এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা

কক্সবাজারে পূজায় নিরাপত্তা দিবে র‍্যাবের ডগস্কোয়াড, থাকছে ড্রোন ও চিকিৎসা ক্যাম্প

আপডেট সময় : ১০:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫