ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি

কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে জনজীবনে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (০৯ মে) কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, আজ কক্সবাজার আবহাওয়া অফিসের প্রাপ্ত তথ্যানুযায়ী জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।

তিনি আরও জানান, আগামী কাল ও পরশু তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এরপর আবারও ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে তীব্র গরমে কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী ও বাইরে কর্মরতদের বেশি কষ্ট পোহাতে হচ্ছে। দুপুরের পর রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম দেখা গেছে।

চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও বিভিন্ন শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাইরে বের হলে ছাতা ব্যবহার, পর্যাপ্ত পানি পান এবং রোদ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি

আপডেট সময় : ০৬:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬