ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ২৯ হাজার ৭৯ শিক্ষার্থী

বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কক্সবাজার জেলায় ৫৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে ২৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার তথ্যমতে, কক্সবাজার জেলায় মোট ৩১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। যেখানে শিক্ষার্থী সংখ্যা ২০ হাজার ২৩৪ জন। ১৪ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ২৮১ জন এবং ভোকেশনালের ৮ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১ হাজার ৫৬৪ শিক্ষার্থী।

উপজেলা ভিত্তিক তথ্য:

জেলার ৯ উপজেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় চকরিয়া উপজেলায় পরীক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি। এসএসসি, দাখিল ও ভোকেশনালে ৮ কেন্দ্রে ৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর কক্সবাজার সদর উপজেলার অবস্থান। যেখানে ৭ কেন্দ্রে ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। মহেশখালীর ৭ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫৩৬ জন। উখিয়ায় ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ১৫৭। রামুতে ৭ কেন্দ্রে ২ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। টেকনাফে কেন্দ্র ৭ হলেও পরীক্ষার্থী ২ হাজার ৫২৩ জন। কুতুবদিয়ায় ৫ কেন্দ্রে পরীক্ষায় বসছে ১ হাজার ৬৯৩, পেকুয়ায় ৩ টি কেন্দ্রে ১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী এবং ঈদগাঁও উপজেলায় ৩ টি কেন্দ্রে ১ হাজার ৮৬৪ এসএসসি, দাখিল ও ভোকেশনালে অংশ নেবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড

কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ২৯ হাজার ৭৯ শিক্ষার্থী

আপডেট সময় : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫