ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

এক বলে দশ! নারী বিশ্বকাপে ইতিহাস!— এক বলেই আউট হয়ে গেল পুরো টিম!

ক্রিকেট ইতিহাসে এমন দৃশ্য কি আগে কখনো দেখা গেছে? ব্যাংককে চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ঘটল নজিরবিহীন কাণ্ড—এক বলেই ‘রিটায়ার্ড আউট’ হয়ে গেলেন পুরো ১০ ব্যাটার!

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে, যেখানে ষষ্ঠ ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। প্রথমে ব্যাট করে ১৬ ওভারে উইকেট না হারিয়েই তোলে ১৯২ রান। এরপরই ঘটে বিস্ময়কর দৃশ্য—১৬.১ ওভারে দুই ওপেনার স্বেচ্ছায় ‘রিটায়ার্ড আউট’ হন। এরপর একে একে ক্রিজে এসে বাকি ৮ জনও একই কাজ করলেন!

বিষয়টি যতটা অবাক করা, কারণটি ঠিক ততটাই কৌশলী। আসলে, লিমিটেড ওভারের ম্যাচে ইনিংস ডিক্লেয়ার করার কোনো নিয়ম নেই। অতীতে একবার ১৯৭৯ সালে এমন চেষ্টার পর সেই পথ বন্ধ করে দেয় আইসিসি। কিন্তু ইউএই-ওমান ম্যাচে দেখা দেয় আবহাওয়া সমস্যা। বৃষ্টির আশঙ্কায় নিয়ম অনুযায়ী ওমানকে অন্তত ৫ ওভার ব্যাট করতেই হবে, নাহলে ম্যাচটি পরিত্যক্ত হবে এবং দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে। সেই চিন্তা থেকেই ইউএই নেয় চাতুর্যময় সিদ্ধান্ত—১০ ব্যাটার ‘রিটায়ার্ড আউট’ হয়ে ইনিংস শেষ!

শেষ পর্যন্ত ম্যাচটা ইউএই জিতে নেয় অনায়াসেই। কাতারকে গুঁড়িয়ে দেয় মাত্র ২৯ রানে অল আউট করে, ১৬৩ রানের বিশাল জয় তাদের দখলে। তবে এই ম্যাচ ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে অন্য কারণে—‘এক বলে দশ আউট’-এর অবিশ্বাস্য মুহূর্তের জন্য!

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

এক বলে দশ! নারী বিশ্বকাপে ইতিহাস!— এক বলেই আউট হয়ে গেল পুরো টিম!

আপডেট সময় : ০৬:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫