ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আনছার হোসেন।

নির্বাচন কমিশনার বলেন, তফসিল মোতাবেক ১৩ পদের জন্য ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন; ফলে পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা বিকল্প প্রার্থী না থাকায়, বাকি ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে জসিম আজাদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তানভীর শাহরিয়ার। এ ছাড়া যথাক্রমে সহ-সভাপতি পদে রফিক মাহমুদ; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সবুজ বড়ুয়া; সাংগঠনিক সম্পাদক পদে রিদুয়ানুল হক সোহাগ; অর্থ সম্পাদক পদে এইচ.কে রফিক উদ্দিন; দপ্তর সম্পাদক পদে আলাউদ্দিন; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হেলাল উদ্দিন; প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে রুহুল আমিন; ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কনক বড়ুয়া এবং নির্বাহী সদস্য পদে শরীফ আজাদ, কালাম আজাদ ও জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার আনছার হোসেন বলেন, ঘোষিত তফসিল মোতাবেক ৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়; এবং ১৩ পদে ১৩ জন প্রার্থী নিশ্চিত হওয়ায় আর নির্বাচন করার প্রয়োজন থাকে না।

তিনি বলেন, এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির অপর দুই সদস্য ইসলাম মাহমুদ, মোস্তফা সরওয়ার ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ওবায়দুল হক চৌধুরী।

গত ৩১ অক্টোবর উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বিগত কমিটির মেয়াদ শেষ হয়। এর পর দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন।

শিগগিরই নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণের মধ্য দিয়ে ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

আপডেট সময় : ০২:৫৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫