ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার

উখিয়ার লোকালয়ে আসা অ জ গ র বনে অবমুক্ত

কক্সবাজারের উখিয়া উপজেলায় উদ্ধার করা ১৫ ফুট লম্বা বার্মিজ অজগরকে এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উখিয়া সদর বিটের জারাইলতলী এলাকায় ৩৫ কেজি ওজনের অজগরটি অবমুক্ত করা হয়।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার লোকালয় থেকে এ বার্মিজ অজগরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

স্থানীয়রা জানান, তাদের মাধ্যমে খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করছে। এর সঙ্গে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন,’ কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ রইলো।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক

উখিয়ার লোকালয়ে আসা অ জ গ র বনে অবমুক্ত

আপডেট সময় : ০৮:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫