ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশন গঠিত, মাহিন সভাপতি, হেভা সা: সম্পাদক ১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

উখিয়ায় হাটবাজারের ইজারা মূল্য দশবছরে বেড়েছে ২০৪৫ গুণ! বেশির ভাগই চলে সাব-লিজে

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৫ ইউনিয়নে সরকারি হাটবাজার রয়েছে ১০টি। এসব হাটবাজারের ১৪৩২ বাংলা সনের ইজারা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

১৬ ফেব্রুয়ারি প্রকাশিত ঐ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এবার সর্বোচ্চ ইজারা দর ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৫ শত ১০ টাকা নির্ধারণ করা হয়েছে রাজাপালং ইউপির কুতুপালং হাটবাজারের।

অথচ ২০১৫ সালে অর্থাৎ ১৪২২ বঙ্গাব্দে এই বাজারের ইজারা দর ছিলো মাত্র ৪ লাখ ৪৮ হাজার ৩ শত ৩৪ টাকা, সে হিসেবে এবার প্রায় ৪৮ গুণ বৃদ্ধি পেয়েছে রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বাজারটির মূল্য।

শুধু কুতুপালংই নয়, উপজেলার অন্যান্য বাজারগুলোর মূল্য বেড়েছে আনুপাতিক হারে।

এবার রাজাপালংয়ের ইউপিস্থ উখিয়া সদরের দারোগাবাজারের সরকারি মূল্য ১ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ৬ শত ৮৯ লাখ টাকা, ২০১৫ সালে এই মূল্য ছিলো ২২ লাখ ৪৮ হাজার ৬ শত ৬৭ টাকা।

পালংখালী ইউপির বালুখালী বাজার, চট্টগ্রাম বিভাগের সব সরকারি বাজারের মধ্যে মূল্যবৃদ্ধিতে করেছে রেকর্ড। আদালতের নিষেধাজ্ঞায় ১৪৩১ বঙ্গাব্দে এই বাজারটির ইজারা বন্ধ থাকলেও এবার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৫৬ হাজার ৩ শত ৭৩ টাকা।

২০১৫ সালে মাত্র ৮ হাজার ৭ শত ৩৪ টাকা দর থাকা বালুখালী বাজারের মূল্যবৃদ্ধি পেয়েছে ২ হাজার ৪৫ গুণ।

প্রতিবারই ইজারার শর্তাবলীতে উল্লেখ থাকে কোনভাবেই বাজারগুলোতে সাব-লিজ দেওয়া যাবে না, বাস্তবে এই চিত্র ভিন্ন।

সিন্ডিকেটের মাধ্যমে ইজারা নিয়ে প্রভাবশালীরা কাঁচাবাজার,মাছবাজার সহ নানা অংশে ভাগ করে চড়া মূল্যে বিক্রি করেন ইজারাদাররা।

এই অনিয়মের কারণে নির্ধারিত ইজারার চেয়ে বেশি টাকা আদায় করা হয় বাজারের ব্যবসায়ীদের থেকে , ঘুরেফিরে যার ভুক্তভোগী হতে হয় সাধারণ ভোক্তাদেরই।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, ” দরপত্র বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলি মানতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এবার প্রথমধাপে দরপত্র বিজ্ঞপ্তিতে শিডিউল বিক্রির শেষ সময় নির্ধারণ করা দেওয়া হয়েছে ৩ মার্চ ২০২৫ এর বেলা ৩ টা ৩০ পর্যন্ত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশন গঠিত, মাহিন সভাপতি, হেভা সা: সম্পাদক

উখিয়ায় হাটবাজারের ইজারা মূল্য দশবছরে বেড়েছে ২০৪৫ গুণ! বেশির ভাগই চলে সাব-লিজে

আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫