ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদে কক্সবাজার ছাড়লেন ওজিল-এরদোয়ান পুত্র , আছেন সুস্থ রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ান গাড়ি বহরে অটোরিকশা ধাক্কা রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় এগিয়ে আসতে বিশ্ববাসীকে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের আহবান মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে তোলা টাকাকে চাঁদা হিসেবে দেখছি না সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী তারেক রহমানের সরকারে আইনের শাসন ফিরবে: জামায়াত আমির ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া! প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ

উখিয়ায় র‌্যাবের অভিযানে যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর পৃথক অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন এবং ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহজাহান (৩২) এবং ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রুপন কুমার চাকমা (২৫)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানায়, ২৬ ও ২৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর অভিযানিক দল উখিয়ার দুই এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রথমে উখিয়ার হাজির পাড়া এলাকা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহানকে গ্রেফতার করা হয়। পরে তেলখোলা এলাকা থেকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত আরেক পলাতক আসামি রুপন কুমার চাকমাকে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতারকৃত শাহজাহানের বাড়ি উখিয়ার হাজির পাড়া এলাকায় এবং রুপন কুমার চাকমার বাড়ি তেলখোলা চাকমা পাড়ায়।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিরাপদে কক্সবাজার ছাড়লেন ওজিল-এরদোয়ান পুত্র , আছেন সুস্থ

This will close in 6 seconds

উখিয়ায় র‌্যাবের অভিযানে যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫