ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ফ্যামিলি কার্ড নারীদের একটা শক্তি: মির্জা ফখরুল প্রথম দিনে ৩৭ হাজার নারী পেলেন ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল ঈদের টুপি, আতর, তসবিহ ও জায়নামাজ কেনার আগে যা জেনে রাখবেন

উখিয়ায় রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় আসমা আক্তার (২০) নামে এক রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আসমা, ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আমিনের কন্যা।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যানের প্রজেক্ট এলাকার একটি ঘর থেকে আসমার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গাছের ভীমে ওড়না পেঁচিয়ে আছমা আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহতের মা জরিনা বেগম জানান, মেয়েকে শয়নকক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু এটা এখনই বলা যাচ্ছে না; ময়নাতদন্ত রিপোর্ট এবং তদন্তের তথ্য মিলিয়ে প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ পরিবার ও স্থানীয়দের জবানবন্দি নিয়েছে এবং অপরাধমূলক দিকসহ সব সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ :

উখিয়ায় রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫