ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃ’ত্যু

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 415

কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি প্রাকৃতিক মৃত্যু-সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বন বিভাগ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের অধীনে সদর বিটের আওতাধীন দোছড়ি রফিকের ঘোনা এলাকায় স্থানীয়রা মৃত অবস্থায় হাতিটিকে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।

দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোছড়ি রফিকের ঘোনা খালের উত্তর-পূর্ব পাশে হাতিটি মৃত অবস্থায় পড়ে ছিল। এ সময় হাতির মুখ দিয়ে প্রচুর পরিমাণ রক্ত বের হতে দেখা যায়।

দোছড়ি বিট কর্মকর্তা রনি তালুকদার জানান, ভিলেজারদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে যায়। এরপর প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করেন। আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই নিশ্চিত হওয়া যাবে হাতির মৃত্যু স্বাভাবিক নাকি কোনো দুর্ঘটনা বা হত্যার ঘটনা।

এদিকে মৃত হাতিটিকে বন বিভাগের তত্ত্বাবধানে মাটিচাপা দেওয়া হয়েছে।

স্থানীয়দের ধারণা, হাতিটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিংবা শিকারিদের আক্রমণের শিকার হয়ে মারা যেতে পারে। তবে বন বিভাগ চূড়ান্তভাবে কোনো মন্তব্য না করে ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃ’ত্যু

আপডেট সময় : ১১:৫৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫