ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার

উখিয়ায় নৌকা থেকে ছিঁটকে পড়ে জেলে নিখোঁজ

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী এলাকায় নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ যুবকের নাম মোঃ হোছন, সে জালিয়া পালংয়ের ৮ নং ওয়ার্ডের চোয়াংখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় জেলেরা জানান, সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ছৌয়াংখালী এলাকার ঘাট থেকে মাছ ধরতে সাগরে নৌকা নিয়ে নামার সময় ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে যান মোঃ হোছন। এরপর থেকে এখনো তাঁর খোঁজ মিলেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ শামীম শুভ টিটিএন-কে জানান, সোমবার সকালে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে মনজুর আলমের মালিকানাধীন একটি কাঠের নৌকা নিয়ে সাগরে নামেন হোছন সহ আরও কয়েকজন জেলে। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ঘাট থেকে মাঝ সাগরের বের হওয়ার সময় ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যান তিনি।

উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দুর্জয় সরকার জানান “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়া শুরু করেছি। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক

উখিয়ায় নৌকা থেকে ছিঁটকে পড়ে জেলে নিখোঁজ

আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫