ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

উখিয়ায় নারী’কে প্রকাশ্যে মারধর- থানায় মামলা, গ্রেফতার ২

প্রকাশ্যে এক নারীকে চুরি অপবাদ দিয়ে করা হয় হেনস্থা, ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) কক্সবাজারের উখিয়া সদর স্টেশনের নুর ইলেক্ট্রনিকসে ঐ নারীকে মারধরের সেই ভিডিও ভাইরাল হলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বিষয়টি নজরের আসার সাথে সাথে তৎপর হয় উখিয়া থানা পুলিশ, হেফাজতে নেওয়া হয় ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে।

শনিবার (২৯ মার্চ) রাতে ভিকটিম ঐ নারী বাদী হয়ে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

হেফাজতে থাকা এজাহারভুক্ত দুই আসামীকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এছাড়াও আসামী করা হয়েছে অজ্ঞাত আরো ১ জনকে।

আসামীরা হলো, রাজাপালং ইউপির ৬নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হায়দার আলীর পুত্র আবুল কাশেম (৫৭) ও ৪নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল হাশেমের পুত্র ইব্রাহিম (১৫)।

মামলার এজাহার অনুযায়ী, টেকনাফ উপজেলার বাসিন্দা বাদী ঐ নারী জালিয়াপালংয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার পথিমধ্যে অভিযুক্তরা তাকে চুরির অপবাদে ধরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে।

বাদীর দাবী তিনি কখনো প্রধান অভিযুক্তের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাননি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।

তিনি বলেন, ‘ প্রকাশ্যে এধরণের ঘটনা আইন বহির্ভূত অপরাধ। তড়িৎ পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে কারাগারে প্রেরণ করা হবে। ‘

নেটিজেনরা উখিয়া থানা তড়িৎ ব্যবস্থা নেওয়ায় সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন

উখিয়ায় নারী’কে প্রকাশ্যে মারধর- থানায় মামলা, গ্রেফতার ২

আপডেট সময় : ০৫:৪২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫