ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন কক্সবাজারে চোরাই মালামালসহ গ্রেপ্তার ২

উখিয়ায় তারুণ্যের উৎসব –  ক্রিকেটে চ্যাম্পিয়ন থাইংখালী উচ্চ বিদ্যালয়

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সারাদেশের মতো কক্সবাজারের উখিয়া উপজেলায় চলছে তারুণ্যের উৎসব -২০২৫।

যার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উখিয়া সদর সংলগ্ন পাতাবাড়ি খেলার মাঠে ৮টি বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে ৯ উইকেটে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় থাইংখালী উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।

এসময় তিনি বলেন, ” দেশের সুন্দর আগামী বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই।”

১৯ ফেব্রুয়ারী পর্যন্ত তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নানা কর্মসূচি থাকছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সিকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক

উখিয়ায় তারুণ্যের উৎসব –  ক্রিকেটে চ্যাম্পিয়ন থাইংখালী উচ্চ বিদ্যালয়

আপডেট সময় : ১২:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫