ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

উখিয়ায় তাঁতীলীগনেতাকে ছেড়ে দিয়ে কিসের বিনিময়ে সাংবাদিক ধরলেন ওসি?

বিশেষ অভিযানের সময় উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন সিকদার’কে আটকের পর ছেড়ে দিয়েছে উখিয়া থানা পুলিশ।

একই রাতে তানভীর শাহরিয়া নামে স্থানীয় এক সংবাদকর্মী’কে গ্রেফতার করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর (সোমবার) দিবাগত রাত ২ টার দিকে তানভীর কে উপজেলা সদরের ফলিয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এর আগে রাত ১১ টার দিকে উপজেলা সদর থেকে তাঁতীলীগ নেতা সালাউদ্দিনকে আটক করে পুলিশের টহল দল।

অভিযোগ উঠেছে, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের প্রত্যক্ষ মদদে সালাউদ্দিনকে ছাড়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবী, সালাউদ্দিনের ভাই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত যার সুপারিশে কৌশলে ওসি তাকে ছেড়ে দিয়েছেন।

উখিয়া থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানিয়েছেন, ‘ সালাউদ্দিনের আটকের বিষয়টি সত্যি। সে শারিরীকভাবে অসুস্থ এবং হাতে ক্যানোলা ছিলো পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।’

এদিকে সংবাদকর্মী তানভীর গ্রেফতারের খবর সমালোচনার সৃষ্টি করেছে। উখিয়ায় তার অধিকাংশ সহকর্মীরা জানিয়েছেন, এলাকায় প্রতিবাদি সাংবাদিক হিসেবে পরিচিত তানভীর প্রতিহিংসার শিকার এবং পতিত আওয়ামী লীগ আমলে তিনি অসংখ্য মামলায় আসামি হয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উখিয়ার সমন্বয়ক মোহাম্মদ সোহেল ইসলাম তানভীরের ছবিসহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনি হাসিনার দেওয়া ১১টা মামলার আসামী।আপনি ১৬বছর ধরে সীমান্ত জনপদের সম্রাট আব্দু রহমান বদি এবং জাহাঙ্গীর কবির চৌধুরীর বিরুদ্ধে অকুতোভয়ে প্রতিবাদ করে যাওয়া তানভীর।আপনি ২৪এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লিখে যাওয়া কলম সৈনিক।আপনাকে সবসময় বলতাম,চিন্তা কইরেন না।আপনি আমাদের সহযোদ্ধা। কিন্তু ভালো রাখতে পারলাম না।ক্ষমা করবেন আমাদের।’

এবিষয়ে জানতে ওসি জিয়াউল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে তাঁতিলীগ নেতাকে ছেড়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

কিন্তু পরে স্বীকার করে বলেন অসুস্থ থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাংবাদিক তানভিরকে আটকের বিষয়টি জানতে চাইলে তাকে এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন ওসি।

কিন্তু উখিয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের চলাফেরা থাকলেও একজন সাংবাদিককে কেন গ্রেপ্তার করা হল? এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

উখিয়ায় তাঁতীলীগনেতাকে ছেড়ে দিয়ে কিসের বিনিময়ে সাংবাদিক ধরলেন ওসি?

আপডেট সময় : ০৬:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫