ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

উখিয়ায় কার গুলি’তে বন্যহাতির প্রাণ গেলো?

কক্সবাজারের উখিয়ার বনাঞ্চলে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে বন্যহাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান বনবিভাগের কর্মকর্তারা।

ঘটনাটি ঘটে উখিয়া রেঞ্জের সদর বিটের জুমছড়ি বড়খাল এলাকায়। স্থানীয়দের বরাত দিয়ে বনবিভাগ জানায়, উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনের জুমছড়ি এলাকায় একটি বন্যহাতি মৃত অবস্থায় পড়ে ছিলো।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একটি দল প্রাথমিক আলামত সংগ্রহ করে।

আলামত সংগ্রহকারী এক কর্মকর্তা জানান, “হাতিটির শরীর থেকে তিনটি গুলির খোসা বের করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই গুলির আঘাতে বন্য হাতিটি মারা যেতে পারে।”

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম জানান, “বন্যহাতি মৃত্যুর ঘটনায় সুরতহালের সময় ৩টি গুলি পাওয়া গেছে, যার কারণে ধারণা করা হচ্ছে হাতিটি গুলির আঘাতেও মারা যেতে পারে।”

এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন তিনি।

বনবিভাগ সূত্রে জানা গেছে, এশিয়া জাতের হাতিটির আনুমানিক বয়স ৩৫। তবে কারা কিভাবে হাতিটিকে গুলি করলো? তার উত্তর খুঁজতে অনুসন্ধান চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ

উখিয়ায় কার গুলি’তে বন্যহাতির প্রাণ গেলো?

আপডেট সময় : ০৪:৪৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫