ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ায় আগুনে ক্ষতিগ্রস্থ ২৬ টি প্রতিষ্ঠান: সূত্রপাত কোথা হতে?

উখিয়া স্টেশনের একরাম মার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় ১৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আরো ৯ টি দোকান ও স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে ২৫ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পুর্ন ও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার বিকেল ৪ টায় লাগা আগুন প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর সাড়ে ৫ টা নাগাদ ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা গেছে।

এ ঘটনায় দগ্ধ হয়ে নিহত হয়েছেন কাঁচাবাজারের মুখে ম্যাট্রেসের দোকানদার মোহাম্মদ আলী (৫৭)। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মির্জাখিল গ্রামের মৃত আলী মিয়ার পুত্র।

এঘটনায় আহত হয়েছে অন্তত: ৯ জন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা সাংবাদিকদের বলেন,“ অগ্নিকান্ডে দ্বগ্ধ হয়ে ১ জনের মৃত্যু এবং ৯ জন আহত হয়েছে। এছাড়া ঘটনায় ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং বসত ঘরসহ অন্য ৯ টি স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। “

তিনি বলেন, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনায় নিহত মোহাম্মদ আলীর লেপ-তোষকের দোকানের মেশিনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধান শেষে আগুনের সূত্রপাত সহ ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত করা সম্ভব হবে। “

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি

উখিয়ায় আগুনে ক্ষতিগ্রস্থ ২৬ টি প্রতিষ্ঠান: সূত্রপাত কোথা হতে?

আপডেট সময় : ০৮:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫