ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা ‎৭ মাসেও আটক হয়নি লাইট হাউজের মাসুূদ হত্যার প্রধান আসামী জাহেদ : আরেক আসামী সাকিবের শুনানি বুধবার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ঈদ ঘিরে নাশকতার কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে কোনও ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্প্রতি ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নাশকতা ঘটতে পারে— এমন গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনও অভাব নেই এবং নাশকতা হওয়ার কোনও আশঙ্কা নেই। যদি কোনও ধরনের তথ্য পান, তাহলে আমাদের জানান, আমরা আপনাদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করবো।

এদিকে, ভারতের কোলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা নাশকতার পরিকল্পনা করেছে— এমন একটি বক্তব্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোলকাতায় কারা আছে, কোলকাতায় আছে ক্রিমিনাল। ক্রিমিনালরা সব সময় এ ধরনের চিন্তা করবে। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এর আগে, জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। এখানে অনেক গুণীজন ও গণ্যমান্য ব্যক্তি আসেন। তাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য ওজু, পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের সহায়তা পাওয়া যাবে। এছাড়া, নামাজ পড়ার জন্য আলাদা জায়নামাজ আনার প্রয়োজন নেই, সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের

ঈদ ঘিরে নাশকতার কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫