ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

ঈদগাঁওয়ের পোকখালীতে শেকলে বেঁ’ধে কিশোরকে নি’র্যা’ত’নের ঘটনায় মামলা: সৎ মা কারাগারে

ঈদগাঁওর পোকখালাীতে লোহার শেকলে বেঁধে কিশোর কে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলার আসামি করা হয়েছে নির্যাতনের শিকার মিসবাহ উদ্দিনের (১২) পিতা মোস্তাক প্রকাশ গুরা মিয়া এবং সৎ মা ছমুদাকে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ মামলা দায়ের করা হয়। ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বাদী হয়ে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সনক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেটাকে শেকলে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের সহায়তায় পশ্চিম পোকখালীর আয়রা ব টেক এলাকায় নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় তার সৎ মা ও সৎ বোনকে হেফাজতে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বোনকে ছেড়ে দেওয়া হলেও সৎ মা ছমুদাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। সেই কিশোরকে সেইফ কাস্টডির অংশ হিসেবে সমাজসেবা অধিদফতরের আওতাধীন আশ্রয় কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

স্থানীয়রা জানিয়েছেন, মোস্তাকের দ্বিতীয় স্ত্রী ছমুদার ঘরেই মিসবাহ বড় হচ্ছিল। কিছুদিন আগে মিসবাহের মা সংসার ছেড়ে চলে গেলে তার উপর নির্যাতন শুরু হয়।

১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শেকলবন্দি এ কিশোরের ভিডিও ভাইরাল হলে এলাকাজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

ঈদগাঁওয়ের পোকখালীতে শেকলে বেঁ’ধে কিশোরকে নি’র্যা’ত’নের ঘটনায় মামলা: সৎ মা কারাগারে

আপডেট সময় : ১১:১৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫