ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা, ২ কোটি টাকা জালিয়াতির অভিযোগ

কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার অধিগ্রহণের টাকা অবৈধভাবে তুলে নিতে সহায়তা করার অভিযোগে ঈদগাঁও উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমার বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

প্রায় ২ কোটি টাকার চেকের জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতে সহায়তা করার অভিযোগ এনেছেন মামলার বাদী মোহাম্মদ মনজুর আলম।

বাদীর করা মামলার আবেদনের নথি বলছে, অভিযুক্ত কর্মকর্তারা আদালতের দেওয়া আদেশ অমান্য করে একটি দালাল চক্রের মাধ্যমে অধিগ্রহণের টাকা উত্তোলন করতে সহযোগিতা করেন। দালাল চক্রের সদস্যরা জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় ২ কোটি টাকার চেক ইস্যু এবং উত্তোলনে সরকারি কর্মকর্তাদের সহায়তা পান বলে নথিতে তুলে ধরা হয়েছে।

দায়েরকৃত এ মামলায় বিমল চাকমা ছাড়াও অভিযুক্ত রয়েছেন, কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শিশির স্বপণ চাকমা(৪৫), অফিস সহকারী মোহাম্মদ ইমরান(২৭) ও ইয়াছিন আরফাত(৩০।

মামলাটি কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে THE CRIMINAL LAW AMENDMENT ACT এর ৪ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে।

আইনজীবীরা বলছেন, যেহেতু এটি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ, তাই মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা, ২ কোটি টাকা জালিয়াতির অভিযোগ

আপডেট সময় : ০৩:০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫