ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের ডাক দেওয়ার ঘোষণা: গণতন্ত্রের সঙ্গে কতটা সাংঘর্ষিক? বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত কক্সবাজারে ক্রাইম ও অপারেশন দায়িত্বে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান (পিপিএম) সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদগাঁওতে মাছের প্রজেক্টে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়া এলাকায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসমান লাশ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গজালিয়া রাজঘাট এলাকার একটি মাছের প্রজেক্টে লাশটি প্রথম দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গজালিয়া রাজঘাট এলাকায় মোস্তফা কামালের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে প্রথমে মরদেহ পানিতে ভাসতে দেখা যায়। পরে খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলের আশপাশে ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, মরদেহটি মূলত কামাল ও দিদারের মালিকানাধীন প্রজেক্ট এলাকায় পড়ে ছিল এবং লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তিনি আরও দাবি করেন, মৃত ব্যক্তির গলা ও চোখের কাছে আঘাতের চিহ্ন দেখা গেছে।

মাছের প্রজেক্টের মালিক মোস্তফা কামাল বলেন, “স্থানীয় লোকজনের কাছ থেকেই আমি বিষয়টি জানতে পেরেছি। তারা জানায়, আমার প্রজেক্টে একটি লাশ ভাসতে দেখা গেছে। তবে লাশটি কার এবং কীভাবে সেখানে এলো, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।”

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত লাশটি উদ্ধার করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে

ঈদগাঁওতে মাছের প্রজেক্টে থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬