ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈদগাঁওতে চুরি হওয়া গরু উদ্ধার: চোর চক্রের সদস্য আটক

ঈদগাঁওতে অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় গরু চোর চক্রের এক সদস্য কে আটক করা হয় বলে দাবী পুলিশের।

বৃহস্পতিবার সকালে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেম্পল প্লট এলাকা থেকে চুরি যাওয়া গরু দুটি উদ্ধার করা হয় এবং ইসলামাবাদ ইউনিয়নের শাহ ফকিরা বাজার এলাকা থেকে গরু চোর চক্রের সদস্য কে আটক করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে উপজেলার ইসলামপুরের বাহাম বাগান এলাকার মোঃ নুরুল হুদার গোয়াল ঘর থেকে ১ লক্ষ ষাট হাজার টাকা মূল্যের একটি গাভীন ও একটি খারুল গরু চুরি হয়। পরদিন বৃস্পতিবার ভোরে খারুল গরুটি চেম্পল প্লট এলাকায় আব্দুল মান্নানের বসতবাড়ীর সামনের বাগানে রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেলে বিষয়টি ঈদগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিক ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইসলামপুরের চেম্পল প্লট এলাকা থেকে চুরি হওয়া গরু ২ টি উদ্ধার করে এবং ইসলামাবাদের শাহ ফকিরা বাজার এলাকা থেকে গরু চোর চক্রের সদস্য শহীদ জিয়া কে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া শহীদ জিয়া (২০) ইসলামপুরের বাহাম বাগান এলাকার নুর মোহাম্মদের ছেলে। সে গরু চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ঈদগাঁওতে চুরি হওয়া গরু উদ্ধার: চোর চক্রের সদস্য আটক

আপডেট সময় : ০২:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫