ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু

ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর ৫টি রিফুয়েলিং এয়ারক্রাফট বা জ্বালানি ভরার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ক্ষতিগ্রস্ত হলেও ওই ৫টি বিমান পুরোপুরি ধ্বংস হয়নি, এখন সেগুলোর মেরামতকাজ চলছে, অনামা মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি।

তাদের এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড।

সাম্প্রতিক দিনগুলোতে এ হামলা হয়েছে বললেও ক্ষেপণাস্ত্র না ড্রোনে বিমানগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা চালানো শুরু করলেও তেহরানও ইসরায়েলের বিভিন্ন শহর ও আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নানান স্থাপনায় পাল্টা হামলা শুরু করে।

ইসরায়েলের পর এখন পর্যন্ত ইরানের পাল্টা হামলার ঝাপ্টা সবচেয়ে বেশি গেছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের ওপর দিয়ে। তুলনামূলকভাবে সৌদি আরবে কম হামলার খবর মিলেছে। তার মধ্যে কবে, কখন, কোন বিমান ঘাঁটিতে ৫ রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হল, তা জানায়নি ওয়ালস্ট্রিট জার্নাল।

এর আগে শুক্রবারই মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাকে তাদের একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার বা রিফুয়েলিং এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার কথা জানায়। ওই ঘটনায় বিমানটিতে থাকা ৬ ক্রু’র সবাই নিহত হয়েছে বলেও পরে নিশ্চিত করে তারা।

তারও আগে ইরানে হামলার শুরুর দিকেই কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধ্ববিমান বিধ্বস্ত হয়। কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার ভুলে ওই বিমানগুলো বিধ্বস্ত হয় বলে পরে দাবি করে কুয়েত ও যুক্তরাষ্ট্র।

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ

ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ১২:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬