ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩

ইয়াবাসহ সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মুজিবুর রহমান আটক

ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফ উপজেলার বিচ্ছিন্ন প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমানকে আটক করার দাবি করেছে কোস্ট গার্ড।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে দ্বীপের ৫ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ তাকে আটক করে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে জানায়, মুজিবুর রহমান নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে এমন তথ্যের ভিত্তিতে আজ মধ‌্যরাত ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত মাদক কারবারি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড তাকে আটক করে। পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত বাড়িটি তল্লাশী চালিয়ে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় একটি বস্তার ভিতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত আসামি ও ইয়াবা পরবর্তী কার্য ব‌্যবস্থা গ্রহণের জন‌্য টেকনাফ থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

ইয়াবাসহ সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মুজিবুর রহমান আটক

আপডেট সময় : ০৬:০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫