ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা ডাক্তার হওয়ার স্বপ্ন এসএসসিতে পেকুয়ার সেরা মাহাথিরের পুলিশে রদবদল, বিদায় নিচ্ছেন কক্সবাজারের এসপি? রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে পেকুয়া থেকে উদ্ধার  লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী এসএসসিতে কক্সবাজারে সেরা মুনতাকা সাইবা,বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে সেরা যারা আবারও রিমান্ডে ডেভিড ইমন সার ছি’নতাইয়ে আলোচিত সেই কামাল মেম্বারের ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ

ইফতারে এসে এক রোহিঙ্গার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

কক্সবাজারের টেকনাফের উখিয়া ক্যাম্পে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আসা রোহিঙ্গা যুবকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

প্রেস উইং জানায়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ সফররত মহাসচিব এন্তোনিও গুতেরেসসহ হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক ইফতারের আগে জমায়েতে যোগ দিতে আসা কমিউনিটির একজন সদস্য নিহত হন।

প্রেস উইং জানায়, এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে নিরাপদে রাখার জন্য কর্তৃপক্ষের অসাধারণ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনা উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।

তার মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে ৪৩ বছর বয়সী নিয়ামত উল্লাহসহ পাঁচ জন আহত হলে তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে নিয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

রোহিঙ্গা যুবকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি মাহে রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে যোগ দেয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধন্যবাদ জানান। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে এক লাখ রোহিঙ্গা অনুষ্ঠানে যোগ দেন এবং ইফতার করেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা

ইফতারে এসে এক রোহিঙ্গার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আপডেট সময় : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫