ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
এনসিপি নেতাদের বৈঠক গুঞ্জন:

ইনানীর সীপার্ল হোটেলের সামনে বিএনপি কর্মীদের বিক্ষোভ

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজারে বৈঠক হচ্ছে এমন খবরে বিক্ষোভ করেছে বিএনপির নেতা কর্মীরা। বিকেল ৩টার দিকে ইনানীর হোটেল সীপার্লের সামনে এসে ‘শ খানেক নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।

বিক্ষোভ থেকে জেলা যুবদলের সদস্য রফিকুল হুদা চৌধুরী বলেন, এখানে কেনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে? আমরা কোনো বিদেশি প্রভুদের কাছে বিক্রি হতে দেবোনা। আমরা সন্দিহান। এখানে তাদের বৈঠক আমাদের বিক্ষুব্ধ করেছে।

রফিকুল বলেন, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি শুধু। এখা থেকে আমরা বলতে চাই বাংলাদেশের ভাগ্য এদেশের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে।

উখিয়া উপজেলা বিএনপির সদস্য সেলিম সিরাজী বলেন, এখানে নির্বাচন বানচালের চক্রান্ত হচ্ছে বলে আমরা মনে করি। বিদেশিদের সাথে গোপন বৈঠক করে দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে৷ আমরা এসব হতে দেবোনা।

তবে সি-পার্ল হোটেলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তাদের হোটেলে কোন বিদেশি অতিথি নেই, হোটেলে এনসিপির সাথে কোন বিদেশির বৈঠকও হয়েছে বলেও তাদের কাছে তথ্য নেই।

সকালে সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমান বন্দর থেকে ইনানীর পাঁচ তারকা মানের ওই হোটেলে এনসিপি নেতাদের নিয়ে যায় একটি নোয়া মাইক্রোবাস। গাড়িটির চালক নুরুল আমিন জানান, বিমানবন্দরের গেইট থেকে বের হয়ে এনসিপিরি নেতারা তার গাড়ি ভাড়া করেন। ইনানীর সীপার্ল হোটেলে নামিয়ে দিয়ে তিনি আবার চলে আসেন।

নুরুল আমিন বলেন, আমি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম আর নাসিরুদ্দিন পাটোয়ারীকে চিনতে পেরেছি। তাদের সাথে দুইজন মহিলা ছিলেন, একজনকে চিনি টিভিতে দেখেছি। প্রথমে মাস্ক পরা ছিলো, তাই বুঝিনাই, পরে নামিয়ে দেয়ার সময় চিনতে পারছিলাম।

এর আগে কক্সবাজার বিমানবন্দরে কর্মরত বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা জানান, এনসিপির এই শীর্ষ নেতারা ঢাকা থেকে বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার আসেন।

তবে ওই চার নেতাকে দেখা গেলেও তাদের সাথে পিটার হাস ছিলেন কিনা এই বিষয়ে নিশ্চিত করতে পারেনি কেউ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

এনসিপি নেতাদের বৈঠক গুঞ্জন:

ইনানীর সীপার্ল হোটেলের সামনে বিএনপি কর্মীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫