ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

ইউএনও’র উদ্যোগ : অবশেষে বুশরার হার্টের ছিদ্র সরাতে অপারেশন হচ্ছে

বুশরা, বয়স সাড়ে ৫ বছর। তার হার্টে ছিদ্র। যার অপারেশন না করালে যেকোনো সময় চলে যাবে না ফেরার দেশে।

বুশরার বাড়ী সদর উপজেলার ঝিলংজার দক্ষিন হাজী পাড়ায়। বাবা বেলান হোসেন কৃষি কাজ করে। নুন আনতে পান্তা ফুরোয় সংসারে। মেয়ের হার্টের ছিদ্র অপারেশন করাতে আর্থিক সাহায্যের আবেদন নিয়ে বুশরার মা মরিয়ম খাতুন হাজির হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফার ইয়াসমিন চৌধুরীর কার্যালয়ে।

দিনটি ১৭ নভেম্বর। আর্থিক সাহায্যের আবেদন নিয়ে মায়ের সাথে আসা ছোট্ট মেয়েটিকে দেখে কেমন জানি নিজের ভেতরটা মোচড় দিয়ে উঠে এই ভেবে যে, মাত্র ৩ থেকে ৪ লাখ টাকার জন্যে এই শিশুটি ধুঁকে ধুঁকে মরবে? কথা গুলো বলছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফার ইয়াসমিন চৌধুরী।

তিনি জানান,” উপজেলা পরিষদ থেকে এতো টাকা দেয়ার সুযোগ নেই। তারপর শুরু হলো খোঁজ, দীর্ঘ ১০ দিন ধরে বিভিন্ন জায়গা,বিভিন্ন মানুষ, বিভিন্ন এনজিও কে বলা হলো। অবশেষে একটি এনজিও রাজী হলো বুশরার চিকিৎসার দায়িত্ব নিতে। এনজিওটি বুশরাকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে নিয়ে গিয়ে অপারেশন করাবে বলে আশ্বস্ত করেছে”।

বুশরার মা মরিয়ম খাতুন টিটিএনকে জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগের কারণে মেয়ের চিকিৎসার কাজ শুরু হয়েছে, ইতোমধ্যে এনজিওর কর্মকর্তাদের সাথে দেখা হয়েছে,চিকিৎসার কাগজপত্র দেয়া হয়েছে। তারা দ্রুত বাকী কাজ গুলো সম্পন্ন করবে বলে জানিয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফার ইয়াসমিন চৌধুরীর প্রতি বুশরার মায়ের কৃতজ্ঞতার যেনো শেষ নেই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাকরি ফেসবুক একাউন্টের পোস্টে লিখেছেন তার এই অভিজ্ঞতার কথা। তার অফিসে আসা বুশরাকে কাছে ডাকলেন,পাশে দাঁড়ালেন। মানবিক এমন আরো গল্পের শিরোনাম হোক, শাসক নয় সেবক হোক প্রশাসনের কর্তারা এমনটাই বলছেন সচেতন মানুষেরা।

বুশরা সুস্থ হয়ে উঠবে। হাসিতে ভরে উঠবে তার মুখ। এমন আশায় বুক বাঁধছেন তার মা-বাবা।

এদিকে এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তার কিছুক্ষন আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফার ইয়াসমিন চৌধুরীর বদলির আদেশ হয়েছে।তিনি হয়ত চলে যাবেন। তবে এই মানিবক কর্মপ্রয়াসের ধারাবাহিকতা অক্ষুন্ন থাকুবে এমনটাই প্রত্যাশা সদর উপজেলার মানুষের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

ইউএনও’র উদ্যোগ : অবশেষে বুশরার হার্টের ছিদ্র সরাতে অপারেশন হচ্ছে

আপডেট সময় : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫