ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’

আসিয়ানে অন্তর্ভুক্তির স্বপ্নপথে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্বাগত জানালো কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ আসিয়ানের (Association of Southeast Asian Nations) সদস্যপদ অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মালয়েশিয়া ও থাইল্যান্ডের সহযোগিতায় এই উদ্যোগকে এগিয়ে নিতে সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। রাজধানীর হেয়ার রোডে ডাভোস সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

ঐতিহাসিকভাবে বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য ও সংস্কৃতির সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাফ নদীর মাধ্যমে মায়ানমার সীমান্ত আমাদের সার্ক ও আসিয়ানের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। যদিও প্রতিবেশী দেশগুলোর অসহযোগিতার কারণে সার্ক কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি, তবুও আসিয়ানের অন্তর্ভুক্তি বঙ্গোপসাগর-কেন্দ্রিক ভূ-রাজনৈতিক কৌশলগত অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স বিশ্বাস করে, শক্তিশালী পররাষ্ট্রনীতি এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ এই অঞ্চলে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। আসিয়ানের সদস্যপদ অর্জন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের জন্য নতুন বাজারের দ্বার উন্মোচন করবে।

আসিয়ানে অন্তর্ভুক্তি হবার প্রচেষ্টা বাংলাদেশের জন্য শুধু একটি কৌশলগত পদক্ষেপ নয়, বরং এটি নতুন আন্তর্জাতিক অংশীদারিত্বের সম্ভাবনা সৃষ্টি করবে। কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স মনে করে, বঙ্গোপসাগর-কেন্দ্রিক কৌশলগত অর্জন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের এই স্বপ্নপথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জাতীয় অগ্রগতির জন্য এক অনন্য সুযোগ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

আসিয়ানে অন্তর্ভুক্তির স্বপ্নপথে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্বাগত জানালো কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

আপডেট সময় : ০৬:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫