ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি

আলোচিত স্বর্ণচুরি / উখিয়া থানা পুলিশের অভিযানে চোর গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় জুয়েলার্সে প্রকাশ্য দিবালোকে আলোচিত স্বর্ণচুরির ঘটনায় অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের পর শুক্রবার (১২ ডিসেম্বর) দিনভর চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আশরাফ আলী প্রকাশ বাছা (৪২) নামে  এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে শুক্রবার রাত ১০ টার দিকে আশরাফকে থানায় নিয়ে এসে ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বে দেওয়া উখিয়া থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) তপু বড়ুয়া।

তিনি বলেন, ‘ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। বাকিদের গ্রেফতার ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।’

গত ৩ ডিসেম্বর (বুধবার) উখিয়া সদরে স্থানীয় সনজিত ধরের মালিকানাধীন মালতী জুয়েলার্স থেকে দুঃসাহসিক কৌশলে দুটি স্বর্ণের বাক্স হাতিয়ে নেয় সংঘবদ্ধ একটি চোরচক্র।

পরদিন ৪ ডিসেম্বর, ঐ ঘটনার সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন টিটিএন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

ভুক্তভোগী সনজিত ধর জানান, ‘আমার কয়েক লাখ টাকার স্বর্ণ কৌশলে চুরি করেছে তারা। সিসিটিভি ফুটেজ দেখে কেউ চিনে থাকলে জানানোর অনুরোধ করেছিলাম এবং থানায় অভিযোগ দিয়েছিলাম। সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন ফলে আজ একজন অপরাধী ধরা পড়ল, আশা করছি দ্রুত বাকিরাও ধরা পড়বে এবং আমি স্বর্ণগুলো ফিরে পাবো।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর আহমদ বলেন, ‘ জননিরাপত্তায় পুলিশ বদ্ধ পরিকর, যেকোন অভিযোগকে গুরুত্ব দিই আমরা। নাগরিকদের স্বার্থে এমন তৎপরতা অব্যাহত থাকবে। ‘

গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীর মামলায় আসামী হওয়ায় আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম

আলোচিত স্বর্ণচুরি / উখিয়া থানা পুলিশের অভিযানে চোর গ্রেফতার

আপডেট সময় : ০১:০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫