ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

আরাকান আর্মির হাতে আটক ১৮ জেলে পালিয়ে এলো

টেকনাফ থেকে সাগরে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া জেলেদের মধ্যে ১৮ জন জেলে কৌশলে পালিয়ে এসেছে।

বৃহস্পতিবার দুপুরে তারা একটি ট্রলারে শাহপরীরদ্বীপ জেটিঘাটে পৌঁছালে কোস্ট গার্ড তাদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদ করে।

ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান জানান, পালিয়ে আসা জেলেদের জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ তথ্য যাচাই-বাছাই শেষে রাতেই তাদের পরিবারের কাছে ফেরত দিয়েছে।

এরা টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পালিয়ে আসা জেলে শামসুল আলম বলেন, মোহাম্মদ হাসানের ট্রলারে মঙ্গলবার ৯ সেপ্টেম্বর মাছ শিকারে যাই।

বুধবার আরাকান আর্মি স্পিড বোট দিয়ে ধাওয়া করে আমাদের আটক করে। আমাদের ট্রলারে ১০ জন, আরেকটিতে আটজন জেলে ছিল।

আরাকান আর্মির দুই সদস্য আমাদের ট্রলারের পেছনে ছিল।

অন্ধকারে তাদের স্পিড বোট সামনের দিকে গেলে আমরা উল্টো দিকে ঘুরে সেন্টমার্টিনের কাছাকাছি চলে আসি।

পরে আমরা ট্রলার নিয়ে পালাতে সক্ষম হই।

বুধবার বিকেলে সেন্টমার্টিন সংলগ্ন সাগর থেকে পাঁচটি ট্রলারসহ মোট ৪০ জন জেলেকে আটক করে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি।

১২ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, জেলেদের তথ্য যাচাই-বাছাই শেষে মিয়ানমারের জলসীমার কাছে মাছ শিকারে না যাওয়ার মুচলেকা নিয়ে বৃহস্পতিবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

আরাকান আর্মির হাতে আটক ১৮ জেলে পালিয়ে এলো

আপডেট সময় : ০২:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫