ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, কক্সবাজার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কালুকিয়া হারুন মার্কেট চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনি পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে উদ্দেশ করে বর্ণবিদ্বেষী, নারীবিদ্বেষী ও মানহানিকর মন্তব্য করেন—এমন অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের সঙ্গে সংযুক্ত একটি কিউআর কোডের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৫(ক) ধারায় নির্বাচনি প্রচারণাকালে অশালীন, আক্রমণাত্মক কিংবা ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্য প্রদান নিষিদ্ধ।

অভিযোগ অনুযায়ী, শাহজাহান চৌধুরীর বক্তব্য ওই বিধির লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।
এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত সংশ্লিষ্ট আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যাখ্যা না দিলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, নোটিশটি দ্রুত জারির নির্দেশ দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

আপডেট সময় : ১০:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬