ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সমস্ত মামলা তুলে নেব- মির্জা ফখরুল

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছে সমস্ত মামলা তুলে নেওয়া হবে।”

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বলেন বিএনপি মহাসচিব।

বক্তব্যে মি. আলমগীর একাধিকবার বলেন, “যত মামলা আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব।”

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জিজ্ঞেস করেন, ঠিকাছে? তখন উপস্থিত নেতাকর্মীরা তাতে সায় দেন।

এরপর মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে চলতে চাই।”

আগামী ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৩ তারিখ নাকি লকডাউন হবে। অন্ধকারের মধ্যে কয়েকটা বাস টাস পোড়ায়ে দিছে, ভয় দেখাবে বলে।”

মি. আলমগীর বলেন, “শেখ হাসিনাকে বলতে চাই, আর এসব পাগলামি করবেন না। অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি। সামনেও ভয় দেখিয়ে শাসন করতে পারবেন না।”

সুত্র: বিবিসি বাংলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সমস্ত মামলা তুলে নেব- মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫