ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, পাঁচ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ইয়াবাসহ আহ্বায়ক মনির আলম আটকের জের, টেকনাফ পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত সীমান্তে নজরদারি বাড়াতে বান্দরবানের দুটি নতুন টিওবি উদ্বোধন

আওয়ামীলীগ আমলের মামলা প্রত্যাহারে ফের আবেদন চেয়েছে আইন মন্ত্রণালয়

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আবারও আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য নতুন করে আবেদন আহ্বান করেছে।

আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্টদের আবেদন করতে হবে। আবেদনপত্রে মামলার বর্তমান অগ্রগতি উল্লেখের পাশাপাশি এজাহার ও প্রয়োজনে অভিযোগপত্রের সুস্পষ্ট ফটোকপি সংযুক্ত করে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

দেশে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত—বিশেষত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে—বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও নাগরিকদের বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক বা কথিত ‘গায়েবি’ মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ হিসেবে আগে থেকেই দেশের বিভিন্ন পর্যায়ের পাবলিক প্রসিকিউটরদের এসব মামলার তালিকা পাঠানোর নির্দেশ দেয়া হয়েছিল। পরে এ কার্যক্রম আরও বিস্তৃত করতে জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

এ পর্যন্ত প্রাপ্ত মামলার তালিকাগুলো যাচাই-বাছাই করে জাতীয় পর্যায়ে গঠিত কমিটি অনেক মামলাই প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে। ইতোমধ্যে প্রায় ২০ হাজার মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে

আওয়ামীলীগ আমলের মামলা প্রত্যাহারে ফের আবেদন চেয়েছে আইন মন্ত্রণালয়

আপডেট সময় : ১১:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫