ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী এলপিজির দাম বাড়ানোর পর কোন সিলিন্ডার কত 

অন্য দেশের নাম নিয়ে নিজ দেশের মানুষকে হামলা লজ্জার: কক্সবাজারে সংস্কৃতি কর্মীরা

“অন্যদেশের নাম নিয়ে নিজ দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো-ডেইলি স্টারের উপর হামলা করেছেন, ঐতিহ্যবাহী ছায়ানট ও সবচেয়ে সোচ্চার উদীচীর উপর হামলা করছেন-যারা আপনাদের দেশের মানুষ”

এসব লজ্জার মন্তব্য করে কক্সবাজার জেলা উদীচীর সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, বিশ্বের কাছে মাথা নিচু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটাচ্ছেন আপনারা।

সোমবার বিকেলে কক্সবাজার পৌরসভা চত্বরে প্রতিবাদী এক সাংস্কৃতিক সমাবেশে জড়ো হন কক্সবাজারের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন গুলো।

এসময় গান কবিতা ও নৃত্যের মাধ্যমে তারা জুলাই যোদ্ধা হাদি হত্যা, পুড়িয়ে ময়মনসিংহে দিপু ও শিশু আয়েশা হত্যা, প্রথম আলো ডেইলি স্টার ও ছায়ানট-উদীচীতে হামলার ঘটনা গুলোর নিন্দা জানান।

জাসাসের সাধারণ সম্পাদক আরাফাত সাইফুল আদর বলেন, “হাদির রক্তের উপর দাঁড়িয়ে আপনারা হাদির আদর্শের সাথে বেঈমানী করলেন। হাদি বলেছে পারলে আরো ১০টা প্রথম আলো উদীচী ছায়ানট বানাতে, আর আপনারা তাদের উপর হামলা করছেন”।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কক্সবাজারের সাধারণ সম্পাদক রাজিব কর্মকার। তিনি বলেন, ” ছায়ানট রাজনীতি করেনা, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানবিক মানুষ গড়ার কাজ করে৷ সেখানে হামলা করা অমানবিক”।

এসময় খেলাঘর সংগঠক কলিম উল্লাহ বলেন, ময়মনসিংহে ধর্মের উন্মাদনা ছড়িয়ে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হলো, এতো মধ্যযুগীয় বর্বরতা। আর যারা এসব মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কথা বলে, তাদের উপরও হামলা করছে। হাদি হত্যা থেকে শুরু করে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা এবং মানুষ পুড়িয়ে মারা সবকিছুই একই ষড়যন্ত্রের অংশ হিসেবেই সন্দেহ হচ্ছে।

খেলাঘর সংগঠক ধ্রুব সেন এর সভাপতিত্বে সমাবেশে অংশ নেন ঝিনুকমালা খেলাঘর আসর, সিমুনিয়া খেলাঘর আসর, দরিয়ানগর শিল্পীগোষ্ঠী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, জাসাস, অঁলা ব্যান্ড, ছাইলোক, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সাংস্কৃতিক ইউনিয়ন, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

অন্য দেশের নাম নিয়ে নিজ দেশের মানুষকে হামলা লজ্জার: কক্সবাজারে সংস্কৃতি কর্মীরা

আপডেট সময় : ০৮:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫