ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হোটেল কক্ষে অর্ধগলিত মরদেহ উদ্ধার অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, আহত ৫ নারী বাসযাত্রীর ব্যাগে মিললো ২.৭ কেজি গাঁজা জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় এক লাখ ইয়াবা উদ্ধার অবৈধভাবে রোহিঙ্গাদের নগদ টাকা বিতরণ, তদন্তের মুখে এনজিও সওয়াব ভয়াল ২৯ এপ্রিল : এখনো অরক্ষিত বিস্তীর্ণ উপকূল পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস একদিনে কক্সবাজারে ৮ প্রাণহানি সেন্টমার্টিনে “ভূতুড়ে জাল ও প্লাস্টিক” সংগ্রহ কর্মসূচির উদ্বোধন, ১৫০ কেজি ভূতুড়ে জাল সংগ্রহ ৫ মাস ২১ দিন পর আবারও কক্সবাজার সমুদ্র সৈকতে “বিপজ্জনক এলাকা” নির্দেশক লাল পতাকা কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৩১ মিমি বৃষ্টি, ৪ দিনের ভারী বর্ষণের সতর্কবার্তা

৬ লেনের দাবীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ ঘন্টা অবরুদ্ধ: উদ্যোগ নেয়া হচ্ছে এ মহাসড়ক উন্নয়নের

চট্টগ্রাম-কক্সবাজার ছয় লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় মহাসড়কে ব্লকেড কর্মসুচী পালন করেছেন আন্দোলনকারীরা। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের প্রায় ৪টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।

রোববার (৩০ নভেম্বর)মাতামুহুরী সেতুর উভয় পাশে সকাল ৯টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী চকরিয়ার সর্বস্তরের মানুষ এ ব্লকেড কর্মসুচী পালন করেন।

দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসন দাবী পুরণের ঘোষণা দিলে বিকাল ৪টার পরিবর্তে বেলা ১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলন কারীরা।

স্থানীয়রা ও আন্দোকারীরা বলেন- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুই লেনের হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।মহাসড়কের চকরিয়ার ৪৪ কিলোমিটার মরণ ফাঁদে পরিনত হয়েছে।গত ২ মাসে ২৩ টি দূর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সড়কে সব সময় যানবাহনের চাপ থাকে। ফলে প্রতিদিনই দীর্ঘ যানজটে পড়তে হয় যাত্রীদের। এ ছাড়া সরু মহাসড়ক হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
ছয় লেনের সড়ক উন্নীত হলেই এ সমস্যার সমাধান হবে বলে দাবী আন্দোলনকারীদের।

এদিকে সকাল থেকে সড়কে যানজট সৃষ্ট হওয়ায় পুলিশের একটি দল তাদের সরে যেতে অনুরোধ করলেও দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত সরবেন না বলে জানান তারা। পরে বেলা পৌনে একটার দিকে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীর মহাসড়ক থেকে সরে যান।

চকরিয়ার ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার বিষয়টি প্রক্রিয়া দিন রয়েছে।ব্লকেড কর্মসূচির বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করেছেন। তিনি মহসড়কের কক্সবাজার জেলার অংশের জাঙ্গালিয়া থেকে কালিরছড়া পর্যন্ত সড়কে বাক অপসারণ ও সড়ক প্রশস্থকরা,পটিয়া থেকে চকরিয়া ফাঁসিয়াখালী পর্যন্ত মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগের কথা জানান। এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের সম্ভ্যাবতা যাচাই সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৬ লেনের দাবীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ ঘন্টা অবরুদ্ধ: উদ্যোগ নেয়া হচ্ছে এ মহাসড়ক উন্নয়নের

আপডেট সময় : ০৬:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫