ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

সোমবার কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় আগামী সোমবার (২৩ জুন) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কক্সবাজার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং ১১ কেভি লাইনের আশপাশের গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য এ বিদ্যুৎ বন্ধ থাকবে।

এ কারণে সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার শহরের সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ্ব, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, পেশকারপাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড় মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত কাজ শেষ হলে নির্দিষ্ট সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণকে প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :

সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

সোমবার কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ১১:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫