ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুভ বুদ্ধপূর্ণিমা আজ মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত চকরিয়ায় বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি ‘মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে’ দুর্যোগকালীন সময়ের জন্য কক্সবাজারে ৬৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, থাকবে জরুরি মেডিক্যাল টিম

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুগন্ধা পয়েন্টের পর এবার কলাতলী সৈকত এলাকাতেও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানের মুখে পড়ে সৈকতের বালুচরে গড়ে ওঠা ঝুপড়ি দোকান ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মনজু বিন আফনানের নেতৃত্বে কলাতলী সৈকত এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতিতে অনেক ব্যবসায়ীকে নিজ উদ্যোগেই তাদের অস্থায়ী দোকান সরিয়ে নিতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে ত্রিপল ও প্লাস্টিকে তৈরি এসব ঝুপড়ি দোকান সৈকতের বিভিন্ন স্থানে গড়ে উঠেছিল।যেসব দোকান সরানোর মাধ্যমে সৈকতের সৌন্দর্য পুনরুদ্ধার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনের কর্মকর্তারা জানান, সৈকতের পরিবেশ, সৌন্দর্য ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে সৈকতের অন্যান্য পয়েন্টেও অবৈধ স্থাপনার বিরুদ্ধে একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় সৈকতে অনুমোদিত কার্ড অনুযায়ী নির্ধারিত সংখ্যক কিটকট চেয়ার বসানো হচ্ছে কি না, সেটিও তদারকি করেন প্রশাসনের কর্মকর্তারা।

সম্প্রতি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা দিয়েছিলেন। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে সুগন্ধার পর এবার কলাতলী সৈকতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগ :

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৩:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬