ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

সেন্টমার্টিন থেকে দু’দিনে ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ

দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে ৯ মাসের জন্য পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা চলছে। দ্বীপটিতে বর্তমানে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। সেন্টমার্টিন দ্বীপ ক্লিন-আপ প্রোগ্রামে প্রথম পর্বে দুই দিনে দ্বীপ থেকে ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় বলে জানায় টেকনাফ উপজেলা প্রশাসন। সংগ্রহকৃত বর্জ্যসমূহের মধ্যে একবার ব্যবহারযোগ্য পলিথিন, প্লাস্টিক কাপ, প্লাস্টিক পানির বোতল, প্লাস্টিক স্ট্র, টুথপেস্টের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট, চকলেটের মোড়কসহ বিভিন্ন প্লাস্টিক বর্জ্য রয়েছে বলে জানায় প্রশাসন।

বুধবার (১২ ফেব্রুয়ারী) পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সাসটেইনেবল এলায়েন্স (বিএসএ)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শেষ হয় দুই দিন ব্যাপী সেন্টমার্টিন দ্বীপ ক্লিন-আপ প্রোগ্রামের ১ম পর্ব। যেখানে পরিছন্নতা কার্যক্রমে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-শিক্ষক, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের ২৬৬ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

পরিছন্নতা কার্যক্রমের ১ম পর্বটি শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে। পরিছন্নতা কার্যক্রমের বিশেষ শপথবাক্য পাঠ করান টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। শপথবাক্য পাঠ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এবিষয়ে টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, সেন্টমার্টিন দ্বীপ পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে গত ১১ ফেব্রুয়ারী সেন্টমার্টিন দ্বীপের মেরিন পার্কে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ১০ জন মাস্টার ট্রেনার। সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধ পরিকর। প্রথম পর্বের পরিচ্ছন্নতা কার্যক্রমে সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণপাড়া, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা এবং ৪ ও ৫ নং ওয়ার্ডের আংশিক এলাকায় পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। যেখান থেকে পরিছন্নতা কার্যক্রমের এই বিশেষ অভিযান শেষে স্বেছাসেবী দ্বারা প্রায় ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে পুরো সেন্টমার্টিন দ্বীপে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

সেন্টমার্টিন থেকে দু’দিনে ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ

আপডেট সময় : ০৫:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫