ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাড়ে ২৪ কোটি টাকার ইয়াবা ও আইস পা’চা’র:কক্সবাজারে ২ জনের মৃ’ত্যু’দ’ণ্ড

কক্সবাজারের ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাপাচারের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এই রায় দেন বলে জানান, কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) মো. সিরাজুল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, গত ২০১৬ সালের ১৬ জুন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে ছোট দুইটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক ৫ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো রাতের অন্ধকারে গ্রামের ভিতরে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

“ পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা দুইটি উদ্ধার করা হয়। বস্তা দুইটি খুলে পাওয়া যায় ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ইয়াবা। এসব মাদকের আনুমানিক মূল্য ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। “

এ ঘটনায় ওইদিন বিকালে বিজিবির এক সদস্য বাদী হয়ে ৬ জনকে এজাহারভূক্ত আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয় বলে জানান, রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

সিরাজুল ইসলাম বলেন, মামলায় গত ২৪ সালের ডিসেম্বরে আদালত গ্রেপ্তার হওয়া আসামি আব্দুর রহমান ও মোহাম্মদ নুরের বিরুদ্ধে চার্জ গঠন করে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিচারক দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

সাড়ে ২৪ কোটি টাকার ইয়াবা ও আইস পা’চা’র:কক্সবাজারে ২ জনের মৃ’ত্যু’দ’ণ্ড

আপডেট সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫