ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ‘মনে হচ্ছিল, পুরো ভবনটি মাথার ওপর ভেঙে পড়বে’, ভেনেজুয়েলায় নিহত ৩২, আহত ৭০০ বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর  ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত শফি আলম মারা গেছেন ভেনামি চিংড়ি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে-মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টেকনাফে মাদক মামলার পলাতক আসামি এবার হলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গর্জনিয়ার উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন শহীদুল্লাহ বাপ্পী শেষ গ্রুপ ম্যাচের আগে ব্রাজিল, মরক্কো, কানাডা ও দক্ষিণ কোরিয়ার জমজমাট কোয়ালিফিকেশন সমীকরণ নাইক্ষ্যংছড়িতে উদ্ধার মানব কঙ্কালের পরিচয় শনাক্তে নমুনা প্রেরণ ঢাকায় উখিয়ার পল্লীসঞ্চয় ব্যাংকের সেই মনির এবার জড়ালেন ১ লাখ ৪০ হাজার ইয়াবা মামলায় সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম নাইক্ষ্যংছড়িতে ফের মাইন বিস্ফোরণে আহত ১ চলে গেলেন ভাষাবিদ অধ্যাপক শাহজাহান মনির

সাগর দেখতে এসেছে লাখো পর্যটক: মন্দা কাটিয়ে চাঙ্গা পর্যটন খাত

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 260

সমুদ্র বিকেলে লাল সবুজের পতাকা হাতে এসেছে ৬ বছরের ছোট্ট শিশু মারিয়া।মায়ের হাত ধরে কাজল চোখে দেখছে সূর্যাস্ত। জিজ্ঞেস করতেই এক চিলতে হাসি দিয়ে বলেছে “সাগর দেখতে এসেছি”। তার মা বিলকিস বেগম জানান কুমিল্লার লাকসাম থেকে এসেছেন বেড়াতে।

১৬ ডিসেম্বরের ছুটিতে পরিবার পরিজনসহ সাগর দেখতে এসেছেন রাজধানীর মিরপুরের তন্ময় হাওলাদার। বললেন, মানুষ আর মানুষ। এতো মানুষের ভীড়ে সমুদ্রকে নিজের মতো করে আর অনুভব করার সুযোগ হলো না। তবুও সময়টা ভালো কাটলো।

মহান বিজয় দিবস, সরকারি ছুটির দিন হওয়াতে লাখো মানুষের পদভারে মুখরিত হয়ে পড়ে কক্সবাজার সমুদ্র সৈকত। সকাল থেকে ঘুরতে আসা পর্যটকেরা ভীড় করতে থাকে সৈকতের বিভিন্ন পয়েন্টে।

এদিকে পর্যটকের আনাগোনা বাড়ায় মন্দা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরেছে সাগর তীরের ব্যবসা বানিজ্যেও।

সৈকতের সুগন্ধা পয়েন্টের হোটেল সী প্রিন্সেসের পরিচালক সালাহ উদ্দিন মুকুট জানিয়েছেন, তাদের হোটেলের ৯০ শতাংশ রুম ভাড়া হয়ে গেছে। তিনি জানান,ডিসেম্বর মাসজুড়ে থাকবে পর্যটকের চাপ।

কলাতলীর বীচ ওয়ে হোটেলের সহকারী ব্যবস্থাপক সুখেন্দু বড়ুয়া জানান,১৬ ও ১৭ ডিসেম্বর ৮০ শতাংশ রুম বিক্রি হয়েছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ছুটির দিন থাকায় সেদিনও প্রায় ৭০ পার্সেন্ট রুম বুকিং হয়েছে। তবে ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে এখনও আশানুরুপ সাড়া পাওয়া যায়নি।

হোটেল আইল্যান্ডিয়া রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল কবির পল্লব পাশা বলেন, রুম ভাড়া হয়েছে শতভাগ। কক্সবাজারের বেশীর ভাগ হোটেলের শতভাগ রুম বুকিং হয়েছে বলে তিনি জানান।

এদিকে পর্যটকদের নিরাপত্তায় রাতদিন কাজ করছে জানিয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের যে কোনো সহয়তা লাগলে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সহযোগীতা করবে।

আবাসিক হোটেলগুলোর রুমের পরিসংখ্যান বলছে প্রায় ১ লক্ষ পর্যটক এসেছে কক্সবাজার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

সাগর দেখতে এসেছে লাখো পর্যটক: মন্দা কাটিয়ে চাঙ্গা পর্যটন খাত

আপডেট সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫