ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মগনামায় ৯৩১ জেলে পরিবারকে ৭৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই কক্সবাজারে সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানিমন্ত্রী এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ

সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অপরিহার্য : ড. হামিদুর রহমান আযাদ

কালামারছাড়া ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমান বিশ্ব এবং দেশ গভীর সংকটে রয়েছে। এই সংকট থেকে মানবতাকে রক্ষা করতে হলে রমজানের শিক্ষা, তাকওয়া ও নৈতিক শক্তির আলোকে জীবনকে সমৃদ্ধ করতে হবে।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, “ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অন্যায় আক্রমণ বিশ্বব্যাপী সংকটকে আরও জটিল করেছে। বিশ্বজুড়ে যুদ্ধ, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, অর্থনৈতিক বৈষম্য ও মানবিক বিপর্যয় বেড়েছে। জাতীয় পর্যায়েও নৈতিক অবক্ষয়, সহিংসতা, অন্যায়-অনিয়ম ও সামাজিক অস্থিরতা ভয়াবহ রূপ নিয়েছে।”তিনি আরও বলেন, “শক্তির দাপট ও স্বার্থকেন্দ্রিক রাজনীতির কারণে মানবতা বিপন্ন। দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটভিত্তিক অপরাধ সমাজের ভিত্তি নড়বড়ে করছে। এসব অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে রমজানের শিক্ষা থেকেই নৈতিক শক্তি অর্জন করতে হবে।”

ড. হামিদুর রহমান আযাদ রমজানকে আত্মসংযম, তাকওয়া ও নৈতিক শুদ্ধতার অনন্য সুযোগ হিসেবে বর্ণনা করে বলেন, “এই শিক্ষার বাস্তবায়ন পরিবারে সৌহার্দ্য, সমাজে মানবিকতা এবং রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। পরিবার নৈতিক শিক্ষার প্রথম কেন্দ্র। সুস্থ ও স্থিতিশীল সমাজ গঠনের ভিত্তি পরিবার থেকেই শুরু হয়।” তিনি সবাইকে ধনী-গরিব নির্বিশেষে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব জানান।

সভায় ইউনিয়ন সভাপতি মো. আবু হেনার সঞ্চালনায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসেন, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অপরিহার্য : ড. হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৫:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬