ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রবাসীর পাঠানো মালামাল আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন রহমতুল্লাহ ও তার স্ত্রী’র চকরিয়ায় পা’চা’রচ’ক্রের নারী সদ’স্য গ্রে’প্তা’র শুভ বুদ্ধ পূর্ণিমা: কক্সবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও সদ্ধর্ম সভার ব্যাপক প্রস্তুতি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি হাইকোর্টের রায়ে শিলখালীর ইউপি চেয়ারম্যান পদে বহাল কামাল হোসেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত চকরিয়ায় বাস চাপায় বিএনপি নেতার মৃত্যু মেরিন ড্রাইভে ‘চান্দের গাড়ি’ বন্ধের দাবি, জেলা প্রশাসককে স্মারকলিপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত: গণমিছিল সফল করার আহ্বান জামায়াত নেতার টেকনাফের বাহারছড়ায় জেলেদের মাঝে চাল বিতরণ ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি ‘মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে’ দুর্যোগকালীন সময়ের জন্য কক্সবাজারে ৬৩৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, থাকবে জরুরি মেডিক্যাল টিম রোহিঙ্গা ক্যাম্পের জলাশয়ে নারীর মরদেহ উদ্ধার

সবজি চাষে উচ্ছ্বাস প্রকাশ জয়ার

অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও, প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি। এবার সেই ভালোবাসারই এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে।

বরাবরই তিনি নিজের ব্যক্তিগত বাগান নিয়ে শৌখিন। এবার সেই বাগানের সতেজ সবজি ও ফল তোলার এক আনন্দঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই তারকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জয়া আহসান তার নিজের বাগানে পরম মমতায় গাছের পরিচর্যা করছেন। কখনও তিনি ধারালো কাঁচি দিয়ে সতেজ শসা কাটছেন, আবার কখনও বড় থোকার কলা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বাগানে করলা এবং লাল শাকের ফলন দেখেও তাকে বেশ আনন্দিত দেখা যায়। সাধারণ পোশাকে, মাথায় হ্যাট পরে একদমই ‘কৃষক’ লুকে জয়াকে খুঁজে পাওয়া গেল প্রকৃতির খুব কাছে। জয়া আহসান প্রায়ই তার বারান্দা বা ছাদবাগানের ছবি শেয়ার করে ভক্তদের বাগান করায় উৎসাহিত করেন।

এই ভিডিওর ক্যাপশনে নিজের ফলানো ফসলের তৃপ্তির কথা তুলে ধরেন। ভক্তরাও তার এমন সাধারণ যাপন এবং সবুজের প্রতি ভালোবাসার প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ব্যস্ত শিডিউলের মাঝেও জয়া যেভাবে নিজেকে প্রকৃতির সঙ্গে সতেজ রাখেন, তা সত্যিই অনুপ্রেরণার।

সুত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :

মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

সবজি চাষে উচ্ছ্বাস প্রকাশ জয়ার

আপডেট সময় : ১২:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬